হাবিপ্রবির ভর্তি পরীক্ষার হলে মেয়ে, বাইরে অপেক্ষমাণ বাবার মৃত্যু
স্বপ্ন ছিল মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়বে, বড় হবে। সেই স্বপ্ন পূরণের সারথি হয়ে মেয়েকে নিয়ে এসেছিলেন ভর্তি পরীক্ষা দেয়াতে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে মেয়ের পরীক্ষা শেষ হওয়ার আগেই না ফেরার দেশে চলে গেলেন বাবা আশরাফ আলী (৬১)। এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি)। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত আশরাফ আলী পঞ্চগড় সদরের বাসিন্দা এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, তার মেয়ে অনন্যা আজ ২০২৫–২৬ শিক্ষাবর্ষে হাবিপ্রবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছিলেন।
জানা গেছে, সোমবার দুপুরে মেয়েকে নিয়ে হাবিপ্রবিতে আসেন আশরাফ আলী। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ভবনে মেয়েকে পরীক্ষার হলে পৌঁছে দেয়ার পর তিনি বাইরে অপেক্ষমাণ অবস্থায় বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় হঠাৎ তিনি প্রচণ্ড ঘামতে শুরু করেন এবং অসুস্থ বোধ করেন।
তৎক্ষণাৎ বিশ্ববিদ্যালয়ের রেড ক্রিসেন্টের ফার্স্ট এইড টিম তাকে উদ্ধার করে হাবিপ্রবি মেডিকেল সেন্টারে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সের মাধ্যমে দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে পৌঁছানোর পর দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে পঞ্চগড়ে নিয়ে যাওয়া হয়। তার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের রেড ক্রিসেন্ট সোসাইটির তিনজন সদস্য যান।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শামসুজ্জোহা বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা তাকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে মেডিকেলে পাঠানোর ব্যবস্থা করেছি।
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.
Comments
Post a Comment