ব্রেকিং নিউজ : ঈদুল ফিতরে টানা ১২ দিনের ছুটি পাচ্ছেন যারা
আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সামনে তৈরি হয়েছে টানা ১২ দিন ছুটি কাটানোর এক সুবর্ণ সুযোগ। ক্যালেন্ডার হিসাব ও চাঁদ দেখার সম্ভাব্য তারিখ বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, মাত্র তিন দিনের নৈমিত্তিক ছুটি নিলেই দীর্ঘ এই অবকাশ যাপন করা সম্ভব হবে। ছুটির হিসাব যেভাবে আগামী ২০ অথবা ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে পারে। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, এবার ঈদের ছুটি নির্ধারিত হয়েছে পাঁচ দিন। তবে এর আগে-পরে শবে কদর ও স্বাধীনতা দিবসের ছুটি থাকায় এই সুযোগটি তৈরি হয়েছে। ১. ১৭ মার্চ (সোমবার): শবে কদরের নির্ধারিত সরকারি ছুটি। ২. ১৮ মার্চ (বুধবার) থেকে ২২ মার্চ (রোববার): ঈদের ৫ দিনের সরকারি ছুটি (২০ মার্চ ঈদ ধরে)। ৩. ২৬ মার্চ (বৃহস্পতিবার): স্বাধীনতা দিবসের নির্ধারিত সরকারি ছুটি। ৪. ২৭ ও ২৮ মার্চ (শুক্রবার ও শনিবার): সাপ্তাহিক সাধারণ ছুটি। মাঝখানের তিন দিনের কৌশল ক্যালেন্ডারের হিসাব অনুযায়ী, ঈদের ছুটি শেষ হওয়ার পর ২৩, ২৪ এবং ২৫ মার্চ (সোম, মঙ্গল ও বুধবার) অফিস খোলা থাকবে। কোনো সরকারি চাকরিজীবী যদি এই তিন দিনের নৈমিত্তিক ছুটি বা ক্যাজুয়াল লিভ (CL) নিতে পারেন, তবে...