এবার কুয়েত-বাহরাইন-আমিরাতে বিস্ফোরণ

 মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স। তবে বিস্ফোরণের কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।



এদিকে আল জাজিরা আরাবিক জানিয়েছে, কুয়েতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দেশটিতে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।


অন্যদিকে বাহরাইন নিশ্চিত করেছে, সেখানে অবস্থানরত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু হয়েছে। তবে হামলার ফলে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।


এ পরিস্থিতিতে কাতার সরকার মোবাইল ফোনে জরুরি সতর্কবার্তা জারি করেছে। এতে দেশটির বাসিন্দাদের ঘরে কিংবা যেখানে অবস্থান করছেন সেখানেই নিরাপদ স্থানে থাকার এবং সামরিক ঘাঁটির আশপাশ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে, হামলার জবাবে ইসরায়েলের দিকে মিসাইল ছুড়ে পাল্টা জবাব দিতে শুরু করেছে ইরান। ইসরায়েলি সেনাবাহিনীর বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।


তারা জানায়, ইরান থেকে ছোড়া মিসাইল ইসরায়েলের দিকে আসতে দেখা যায়। এতে ইসরায়েলের বিভিন্ন এলাকায় সাইরেন বেজে ‍ওঠে।


ইসরায়েলের সেনাবাহিনী জানায়, বাসিন্দাদের নিরাপদে আশ্রয় সরে যেতে বলা হয়েছে। আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলের উত্তরাঞ্চলে বিস্ফোরণ হয়েছে।


এর আগে ইসরায়েলের সেনাবাহিনী জানায়, তারা ইরানের মিসাইল ধ্বংস করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করবে। এর কিছুক্ষণ পরই এই বিস্ফোরণ হয়।

🎁 Your Special Offer is Loading...

Please wait a moment. You'll be redirected automatically after the countdown.

10s

⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments

Popular posts from this blog

স্বামী থেকে পরিপূর্ণ যৌন তৃপ্তি না পেলে নারীর আচরণ কেমন হয়..

মহিলারা স্বামী ছাড়া৩ ব্যাক্তির সাথে স'হবাস করতে পারে। লজ্জা নয় জানতে হবে

ডা'র্টি সে'ক্স(dirty Sex) বলতে বোঝানো হয় এমন যৌ'ন কার্যকলাপকে,