রায়পুরায় ব্যবসায়ীকে গু"লি করে হ"ত্যা

 নরসিংদীর রায়পুরায় রফিকুল ইসলাম সরকার (৫০) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চরমধুয়া গ্রামের গাজিপুরা এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম ওই গ্রামের হাজী মঙ্গল মিয়ার ছেলে। তার স্ত্রী মমতাজ বেগম স্থানীয় চরমধুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য (ইউপি মেম্বার)।



নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে স্থানীয় বাজার থেকে বাড়ি ফিরছিলেন রফিকুল ইসলাম। তিনি গাজিপুরা এলাকায় পৌঁছালে ওঁত পেতে থাকা একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে পেছন থেকে পরপর কয়েক রাউন্ড গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে রফিকুল মাটিতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা পালিয়ে যায়। রাত সাড়ে ১০টার দিকে তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই মোস্তাকিম জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রিফাত ও নয়নদের সঙ্গে রফিকুলের দীর্ঘদিনের বিরোধ ছিল। এই বিরোধের জেরে তারা রফিকুলকে মেরে ফেলার হুমকি দিয়ে আসছিল। তারই ধারাবাহিকতায় পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে তিনি দাবি করেন।


এদিকে রফিকুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হাসপাতাল চত্বরে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।


আরও পড়ুন: দেড় বছরে অন্তর্বর্তী সরকার কোনও উন্নয়ন দেখাতে পারেনি: মেজর (অব.) হাফিজ


রায়পুরা থানার ওসি তদন্ত প্রবির চন্দ্র ঘোষ বলেন, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

🎁 Your Special Offer is Loading...

Please wait a moment. You'll be redirected automatically after the countdown.

10s

⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments

Popular posts from this blog

স্বামী থেকে পরিপূর্ণ যৌন তৃপ্তি না পেলে নারীর আচরণ কেমন হয়..

মহিলারা স্বামী ছাড়া৩ ব্যাক্তির সাথে স'হবাস করতে পারে। লজ্জা নয় জানতে হবে

ডা'র্টি সে'ক্স(dirty Sex) বলতে বোঝানো হয় এমন যৌ'ন কার্যকলাপকে,