একটি মাত্র অদ্ভুত অভ্যাসে মিলে গেল জান্নাত
পূর্ববর্তী যুগে এক লোক ছিল, যে জীবনে তেমন কোনো বিশেষ ইবাদত করেনি। পেশায় সে ছিল একজন ব্যবসায়ী। সে যখন তার গোলামকে মানুষের কাছ থেকে বকেয়া টাকা আদায় করতে পাঠাত, তখন তাকে বলত,
"যাদের সামর্থ্য আছে, তাদের কাছ থেকে টাকাটা নিয়ে এসো। কিন্তু যারা অনেক গরিব বা বিপদে আছে, তাদের ওপর চাপ দিও না। তাদের মাফ করে দিও। হয়ত এই দয়ার উসিলায় আল্লাহ আমাদেরও মাফ করে দেবেন।"
এরপর ওই লোকটি যখন মারা গেল, আল্লাহ তাকে জিজ্ঞেস করলেন, "তুমি কি জীবনে কোনো ভালো কাজ করেছ?"
সে বলল, "হে আল্লাহ! আমার তেমন কোনো নেক আমল নেই। তবে আমি যখন ব্যবসা করতাম, তখন গরিব ঋণগ্রস্তদের মাফ করে দিতাম এই আশায় যে, আপনিও হয়ত আমাকে একদিন মাফ করবেন।"
তখন আল্লাহ বললেন, "আমি তোমাকে ক্ষমা করে দিলাম।"
আপনি যদি মানুষের জন্য সহজ হন, আল্লাহ আপনার জন্য পরকাল সহজ করে দেবেন। যারা মানুষকে ক্ষমা করে, আল্লাহ তাদের ভালোবাসেন।
সূত্র : সহীহ বুখারী: ৩৪৫১। সহীহ মুসলিম: ১৫৬০। সুনানে নাসাঈ: ৪৭০৮। সুনানে তিরমিযী: ১৩০৭। মুসনাদে আহমাদ: ২/৩৬১। মুস্তাদরাকে হাকেম: ২/২৯।
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments
Post a Comment