ক্যানসার মুক্ত হননি! তার মধ্যেই মা হচ্ছেন হিনা খান?
উল্লেখযোগ্য, ২০২৪ সালের জুনে তৃতীয় পর্যায়ের স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা নিজেই প্রকাশ করেছিলেন হিনা। কঠিন সেই সময়ে তাঁর সাহস ও লড়াইয়ের গল্প বহু মানুষকে অনুপ্রাণিত করেছে। চিকিৎসার ফাঁকেও তিনি কাজ ও ব্যক্তিগত জীবন সমান তালে সামলে গিয়েছেন।
একটা পোস্ট… আর তারপরই সোশ্যাল মিডিয়ায় ওঠে প্রশ্নের ঝড়। “সত্যি নাকি?”—এই দু’টো শব্দে ঘুরে বেড়াচ্ছে অনেকের মনেই। টেলিভিশনের পরিচিত মুখ হিনা খানকে ঘিরে হঠাৎই ছড়িয়ে পড়েছে মা হওয়ার খবর। কেউ শুভেচ্ছা জানাচ্ছেন, কেউ আবার অবাক হয়ে খোঁজ নিচ্ছেন কবে জানালেন তিনি? আদৌ কি জানালেন? ক্যানসার মুক্ত হওয়ার খবর এখনও জানাননি? তার মাঝেই নতুন প্রাণ বেড়ে উঠছে হিনার শরীরে?
আসলে গোটা বিষয়টির সূত্র একটি ভাইরাল পোস্ট। সেখানে দাবি করা হয়, এক অনুষ্ঠানে হিনাকে নাকি অভিভাবকত্ব নিয়ে পরামর্শ দেওয়া হয়েছিল। সেই কথোপকথন থেকেই শুরু হয় জল্পনা তাহলে কি নতুন অতিথির অপেক্ষায় হিনা ও তাঁর স্বামী রকি জয়সওয়াল? মুহূর্তের মধ্যে পোস্টটি ছড়িয়ে পড়ে এবং দ্রুত ছড়ায় প্রেগন্যান্সি রিউমার। আবার অনেকে বলেন হিনাকে দেখে মনে হচ্ছে তিনি বেবি বাম্প আড়াল করছেন।
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments
Post a Comment