আপনিও ঘুমের মধ্যে শরীরে ঝাঁকুনি অনুভব করেন? জেনে নিন এটা কিসের লক্ষণ!
সবে চোখটা বুঝে এসেছে। আসলে আমরা সবাই একটা বাটকা। শরীরটা প্রবলভাবে ঝাঁকুনি দিয়ে উঠল, যেন মনে হচ্ছে কোথাও পড়ে যাচ্ছিলেন। এটা শুধু আপনার সমস্যা নয়, শরীরের ঝাঁকুনির এমন অভিজ্ঞতা লাভ করেছেন বিশ্বের অন্তত ৭০ শতাংশ মানুষ।
ঘুমের মধ্যে শরীরে ঝাঁকুনি, কিসের লক্ষণ জানা আছে?
ঘুমের মধ্যে এমন ঝাঁকুনিকে ‘হিপনিক জার্ক’ বলা হয়। কেন এমনটা হয়? জেগে থাকা অবস্থা থেকে সবে ঘুমাতে যাওয়ার অবস্থার মধ্যে এই ‘হিপনিক জার্ক’ ঘটে থাকে। এই সময় মানুষ পুরোপুরি ঘুমের মধ্যে থাকে না।
বরং বলা যায়, সে তন্দ্রাচ্ছন্ন থাকে। এই অবস্থাতেই স্বপ্ন দেখা শুরু হয়। এমন পরিস্থিতিতে জাগরণ ও ঘুমের সীমারেখাকে অনেক সময়ই মস্তিষ্ক ঠিকঠাক করতে পারে না। ফলে তার ধাঁধা এসে লাগে শরীরে। এ থেকেই তৈরি হয় ‘হিপনিক জার্ক’।
ঠিক কেন মস্তিষ্ক ঠিক করতে পারে না শরীরের অবস্থা? আসলে শরীর তন্দ্রাচ্ছন্ন ভাব নেমে এলে মাংসপেশী শিথিল এবং পেশীগুলো আস্তে আস্তে অবশ হতে থাকে। কিন্তু, মস্তিষ্ক শরীরের পেশীর এই অবস্থান ঠিকঠাক করতে না পেরে সেই প্রক্রিয়া আটকানোর চেষ্টা করে, ফলে শরীরে ঝাঁকুনি হয়।
যদিও, কিছু মানুষ একে শারীরিক অসুবিধে ভেবে ভয় পান। কিন্তু, চিকিৎসকদের মতে এতে ভয় পাওয়ার মতো কিছু নেই। তবে, অনেক সময় নাক ডাকা থেকেও ‘হিপনিক জার্ক’ ঘটে থাকে।
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments
Post a Comment