পোস্টাল ভোটে জামায়াত প্রার্থীর ভাগ্য নির্ধারণ
পোস্টাল ব্যালটে ভাগ্য নির্ধারণ হলো সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খানের। তিনি এ আসনের তিন হাজার ২১টি পোস্টাল ব্যালটের ভোটের মধ্যে দুই হাজার ১৭৯টি পেয়েছেন। এতে তাঁর মোট প্রাপ্ত ভোট এক লাখ ৬১ হাজার ৮৭২।
অন্যদিকে রফিকুল ইসলাম খানের নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী এম আকবর আলী পোস্টাল ভোট পেয়েছেন ৮২০। এতে তাঁর মোট প্রাপ্ত ভোটের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৬১ হাজার ২৭৮। এই দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ৫৯৪। এই ব্যবধানেই শেষ পর্যন্ত জয়ী হলেন জামায়াত প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান।
বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় সিরাজগঞ্জ-৪ আসনে ১৪৭টি কেন্দ্রের ভোটের ফল ঘোষণা করেন উল্লাপাড়ার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম আরিফ। এতে এম আকবর আলীর ধানের শীষ এক লাখ ৬০ হাজার ৪৫৮ এবং রফিকুল ইসলাম খানের দাঁড়িপাল্লা পেয়েছে এক লাখ ৫৯ হাজার ৬৯৩ ভোট। ৭৬৫ ভোটে এগিয়ে ছিলেন বিএনপি প্রার্থী আকবর আলী। রাত ১টায় জেলা প্রশাসক পোস্টাল ব্যালটের ভোটের ফল ঘোষণার পর দুই হাজার ১৭৯ ভোট পেয়ে জয়ী হন জামায়াত প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান। ভোটের ব্যবধান ৫৯৪। পোস্টাল ভোটের ফলেই তাঁর ভাগ্য নির্ধারিত হয় এ আসনে।
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments
Post a Comment