গণভোটের ফলাফল জানালো ইসি
গণভোটের হার ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জয়ী
গণভোটে চার কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ জন ‘হ্যাঁ’ এবং ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার জন ‘না’ ভোট দিয়েছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। শুক্রবার (১৩ ফেব্রুায়ারি) দুপুরে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
ইসি সচিব জানান, গণভোটের হার ৬০ দশমিক ২৬ শতাংশ। তথ্যের বিভ্রাট যেন না হয়, সেই কারণে ফল প্রকাশে দেরি হলো। আখতার আহমেদ জানান, ২৯৭টা আসনের বেসরকারি ফলাফলে ভোটের হার ৫৯ দশমিক ৪৪ শতাংশ।
আরও পড়ুন: রাজশাহী বিভাগ: কোন আসনে বিজয়ী হলেন কে?
তিনি আরও জানান, বিএনপি ২০৯টি আসনে বিজয়ী হয়েছে। জামায়াতে ইসলামী ৬৮, এনসিপি ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি, গণ অধিকার ১টি, বিজেপি ১টি, গণসংহিত ১টি, খেলাফত মজলিস ১টি এবং স্বতন্ত্র ৭টিতে জয়ী হয়েছে।
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments
Post a Comment