আলভীর সঙ্গে ‘সম্পর্ক’ নিয়ে যা বললেন তিথি
নেপাল থেকে দেশে ফিরেছেন জাহের আলভীর স্ত্রী ইকরার আত্মহত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার অন্যতম অভিযুক্ত ইফফাত আর তিথি। মঙ্গলবার (৩ মার্চ) বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি।
দেশে ফেরার বিষয়ে তিথি বলেন, “অনেকেই অভিযোগ করছেন ‘আলভী তার স্ত্রীকে শেষ দেখা দেখতে আসেননি, তার গার্লফ্রেন্ডকে নিয়ে নেপালে ঘুমিয়ে আছে’— এটা ভুল কথা। আমি পুরো টিমের সঙ্গে গতকাল (২ মার্চ) দেশে এসেছি। যেদিন ইকরা আত্মহত্যা করে ওইদিন একটা টিকিটের জন্য অনেক জায়গায় ফোন দেওয়া হয়েছে। প্রথম দিন কোথাও টিকিট পাওয়া যায়নি। পরের দিন টিকিট ব্যবস্থা করে টিমের সবাই দেশে ফিরেছি।”
শোবিজ অঙ্গনে অনেক দিন ধরেই গুঞ্জন ছিল যে, অভিনেত্রী ইফফাত আরা তিথির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন আলভী। ইকরার মৃত্যুর পর তাঁর ঘনিষ্ঠ বান্ধবীরা দাবি করেন, আলভী ও তিথির পরকীয়ার কারণেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ইকরা, যা শেষপর্যন্ত তাঁকে আত্মহত্যার দিকে ঠেলে দেয়।
তবে আলভীর সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে তিথি বলেন, ‘তার (আলভী) সঙ্গে আমি দীর্ঘদিন ধরে কাজ করছি। কোনো অফিসে যখন আপনার কলিগ থাকে, আপনি যখন তার সঙ্গে চার-পাঁচ বছর অফিস করবেন, তখন আপনার সঙ্গে তার ভালো বন্ধুত্ব হতেই পারে। আমি আগেও বলছি যে, ইন্ডাস্ট্রিতে আলভী আমার সবচেয়ে ভালো বন্ধু। আগেও অনেক সাক্ষাৎকারে এই কথাটা বলছি।’
প্রসঙ্গত, শনিবার (২৮ ফেব্রুয়ারি) মিরপুর ডিওএইচএস’র একটি বাসা থেকে গলায় দড়ি দেওয়া অবস্থায় ইকরার মরদেহ উদ্ধার করেন পরিবারের সদস্যরা। এরপর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে রাজধানীর পল্লবী থানায় জাহের আলভী, তাঁর মা ও তিথির বিরুদ্ধে মামলা দায়ের করেন ইকরার মামা শেখ তানভীর আহমেদ।
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments
Post a Comment